নোবেল পুরস্কার ঘোষণা শুরু আজ

০২ অক্টোবর ২০২৩, ০৮:০৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
নোবেল পুরস্কারের পদক

নোবেল পুরস্কারের পদক © ইন্টারনেট

চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার (২ অক্টোবর)। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় জয়ীদের নাম ঘোষণা হয়। চিকিৎসাশাস্ত্রের নোবেল জয়ীর নাম প্রথম দিন ঘোষণা করা হবে।

ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতিসহ অন্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে। সোমবার চিকিৎসাশাস্ত্রে জয়ীর নাম জানা যাবে।

মঙ্গলবার পদার্থে আর বুধবার রসায়নে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। আগামী ৫ অক্টোবর সাহিত্য ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল বিজয়ীর নাম।

আরো পড়ুন: ঝাড়ু হাতে রাস্তায় মোদি, ভিডিও ভাইরাল

সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয় চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তির নোবেল পুরস্কারগুলো। নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল পুরস্কারটি দেওয়া শুরু হয়। পরে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু করে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ নগরীতে ডেঙ্গুর ৬ ডেঞ্জার জোন, হাসপাতালে বাড়ছে রোগী
  • ২৩ জুলাই ২০২৬
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন
  • ২৩ জুলাই ২০২৬
হাজী মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ক…
  • ২৩ জুলাই ২০২৬
ইবির চার বছরের মেগা প্রকল্প শেষ হয়নি ৮ বছরেও
  • ২৩ জুলাই ২০২৬
বড় শাস্তির মুখে ডেভিড ওয়ার্নার
  • ২৩ জুলাই ২০২৬
পদত্যাগ ও বহিষ্কারের পার্থক্য কী, জামায়াত এমপি ইস্যুতে যে ব…
  • ২৩ জুলাই ২০২৬