বিদেশে গ্রেপ্তারকৃত ৯০ শতাংশ ভিক্ষুক পাকিস্তানি

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM

© সংগৃহীত

বিদেশে গ্রেপ্তার হওয়া ৯০ শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি। এমনকি, সৌদি আরবের হারাম শরিফের মতো পবিত্র স্থানগুলোতে গ্রেপ্তার হওয়া অধিকাংশ পকেটমারই পাকিস্তানের। সম্প্রতি সিনেটের স্থায়ী কমিটির বৈঠকে চমকপ্রদ এসব তথ্য প্রকাশ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রবাসী পাকিস্তানি বিষয়ক সিনেটের স্থায়ী কমিটিকে জুলফিকার হায়দার জানান, বিদেশে গ্রেফতার হওয়া ৯০ শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত। অনেক ভিক্ষুক সৌদি আরব, ইরান এবং ইরাক ভ্রমণের জন্য হজযাত্রীদের ভিসা কাজে লাগিয়েছে। এমনকি, হারাম শরিফের মতো পবিত্র জায়গাগুলোতে আটক হওয়া উল্লেখযোগ্য সংখ্যক পকেটমারও পাকিস্তানি নাগরিক।

আরও পড়ুন: ‘পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে’

আলোচনাকালে হায়দার আরও উল্লেখ করেন, পাকিস্তান থেকে ক্রমবর্ধমান সংখ্যক ভিক্ষুক বিদেশে পাড়ি জমাচ্ছে, যার কারণে মানব পাচার বেড়ে যাচ্ছে। আর এই ধরনের ব্যক্তিদের নতুন গন্তব্য হলো জাপান।

এ সময় সিনেটর রানা মেহমুদুল হাসান জাপানে বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিকের চাহিদার কথা তুলে ধরে বলেন, দেশটিতে ভারত, নেপাল ও পাকিস্তান শ্রমিক পাঠাচ্ছে। কিন্তু পাকিস্তানে প্রায় ৫০ হাজার প্রকৌশলী বেকার রয়েছেন। তিনি আরও বলেন, এদিকে ভারত চাঁদে যায় আর আমরা প্রতিদিন হোঁচট খাই।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬