পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫২

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত মিছিল

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত মিছিল © সংগৃহীত

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন।

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এছাড়াও নিহতদের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন ডন।

আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৩

বোমা হামলায় ৫২ জন নিহত হওয়ার বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহী। এর আগে স্থানীয় নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি ৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950