ব্যাংকে চুরি করতে এসে ব্যর্থ, চিরকুটে লিখে গেলেন ‘ভালো ব্যাংক’

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM

© প্রতীকী ছবি

সাধারণত ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থ অন্য সব নিরাপত্তার চেয়ে আলাদা। তবু মাঝে মধ্যে ব্যাংক চুরির ঘটনা ঘটে। তবে এখন চোরেরা ব্যাংকের টাকা চুরি করতে হ্যাকিং পদ্ধতি ব্যবহার করছে। সাবার দ্বারতো আবার হ্যাক করা সম্ভব নয়। কিছু চোর আছে যারা পুরোনো দিনের মতোই লকার ভেঙে চুরি করার সুযোগ খোঁজে। এমনি এক চোর ব্যাংকে চুরি করতে ঢুকে। কিন্তু কোনো লকারই খুলতে না পেরে শেষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে একটি চিরকুট লিখে রেখে যান। সেই সঙ্গে তাকে যেন খোঁজা না হয়, সেই অনুরোধও করেছেন।

ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল জেলার। সম্প্রতি তেলেঙ্গানা গ্রামীনা ব্যাংকের একটি শাখায় এই ব্যর্থ চুরির প্রচেষ্টা ঘটে। পরদিন শুক্রবার সকালে কর্মচারীরা এসে ব্যাংক খোলার পর চোরের রেখে যাওয়া চিরকুট পায়। প্রথমে শঙ্কিত হয়ে উঠলেও পরে ব্যাংকের সব মূল্যবান জিনিস অক্ষত আছে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

চোরের লিখে রেখে যাওয়া চিরকুটটি পুলিশকেও দেখিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ওই বার্তায় চোর লিখেছেন, 'আমার আঙুলের ছাপ পাবেন না। ভালো ব্যাংক। একটা রুপিও নিতে পারিনি। কাজেই আমাকে ধরবেন না।'

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ নিশ্চিত করেছে, ব্যাংকের সমস্ত লকার অক্ষত ছিল। চোরের ব্যাংকে প্রবেশ এবং চলাফেরা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ধারণা করছে, ওই চোর মাঞ্চেরিয়াল জেলার কোনো স্থানীয় লোক হতে পারে। 

পুলিশ জানিয়েছে, চোড় মুখোশ পরে এসেছিল, তাই তার চেহারা দেখা যায়নি। তাকে দেখে পেশাদার চোর বলেও মনে হয়নি বলে উল্লেখ করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা অবশ্য বলেন, ব্যাংকটি অল্পের জন্য বেঁচে গেছে, কারণ তাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়। শুধু লকার ডোরে একটি অ্যালার্ম আছে জানিয়ে একজন পুলিশ বলেন, 'আগেও আমরা ব্যাংকটিকে গ্রিলের দরজা, অ্যালার্ম আর নিরাপত্তা প্রহরী বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছিলাম।'

ট্যাগ: ভারত
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে দরিদ্র নারীর এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ টা…
  • ২৮ জুন ২০২৬
তিন ভাইবোনই বিসিএস ক্যাডার, উত্তীর্ণ ইতি বললেন— ‘ক্যাডার হও…
  • ২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৮ জুন ২০২৬