ভারত বিশ্বকাপে হামলার হুমকি

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
গুরপতবন্ত পান্নুন

গুরপতবন্ত পান্নুন © সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আসরে হামলার হুমকি দিয়েছে ভারতে নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)। কানাডায় খালিস্তান আন্দোলনের নেতা শিখ হরদীপ সিং নিজ্জরের হত্যার বদলা নিতে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আগামী ৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ওই সংগঠনের নেতা গুরপতবন্ত পান্নুন এক বার্তায় এই হুমকি দেন। তিনি বলেন, বদলা নেওয়া হবে। ৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, ইংরেজিতে দেওয়া পান্নুনের অডিও বার্তাটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অডিও বার্তায় তিনি বলেন, ‘৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে না, শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।’

আরও পড়ুন: আর্শদীপকে নিয়ে ট্রল, উইকিপিডিয়াকে তলব ভারত সরকারের

পান্নুন ভারতে ১৬টি গুরুতর ফৌজদারি মামলার আসামি। সম্প্রতি পাঞ্জাবে তার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সরকার ওই ব্যবস্থা নেওয়ার পরেই তার এই অডিও বার্তা ভাইরাল হয়। 

বিশ্বকাপের আসর ঘিরে এমনিতেই ভারতে নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট জোরদার করা হচ্ছে। বিশেষ করে গুজরাটে। সেখানে ভারত ও পাকিস্তানের খেলা হবে। পাকিস্তানি দল ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। পান্নুনের এই হুঁশিয়ারির ফলে নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতা আরও বাড়ানো হচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে দরিদ্র নারীর এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ টা…
  • ২৮ জুন ২০২৬
তিন ভাইবোনই বিসিএস ক্যাডার, উত্তীর্ণ ইতি বললেন— ‘ক্যাডার হও…
  • ২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৮ জুন ২০২৬