অলিম্পিকে হিজাব নিষিদ্ধ, ফ্রান্সকে জাতিসংঘের তিরস্কার

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
আসন্ন অলিম্পিকে হিজাব নিষিদ্ধ ফরাসি সরকারের

আসন্ন অলিম্পিকে হিজাব নিষিদ্ধ ফরাসি সরকারের © সংগৃহীত

২০২৪ সালে প্যারিসে আসন্ন অলিম্পিক গেইমসে নারীদের হিজাব ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণায় ফ্রান্সকে তিরস্কার করেছে জাতিসংঘ। খবর সিএনএনের।

এর আগে গত রোববার (২৪ সেপ্টেম্বর) ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি আউদিয়া ক্যাস্টেরা অলিম্পিক গেমসে নারীদের হিজাব পরা নিষিদ্ধের ঘোষণা দেন। এ ঘটনার প্রিক্ষিতে ফরাসি সরকারকে তিরস্কার করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেনেভায় সাংবাদিকদের জাতিসংঘ মানবাধিকার অফিসের নারী মুখপাত্র মারতা হারতাদো  বলেন, ‘একজন নারী কী পরবেন, আর কী পরবেন না সে সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

২৪ সেপ্টেম্বর ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী নারীদের হিজাব নিষিদ্ধের ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘ধর্ম বা বিশ্বাসের ওপর বিধিনিষেধ বাস্তব কিছু পরিস্থিতিতে গ্রহণযোগ্য। অলিম্পিক গেমস চলাকালীন হিজাব পরলে তার মধ্যদিয়ে মূলত ধর্মীয় প্রতীক ফুটে ওঠে এবং ফ্রান্স ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বলে মনে হয়।

এ সময় মুসলিম ক্রীড়াবিদদের ড্রেস কোড পালন করার অনুমতি দেয়া ‘বৈষম্যমূলক চর্চা’ বলেও তিনি দাবি করেন। 

এর আগে ২০১০ সালে নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করে ফ্রান্স। এছাড়া গত জুন মাসে দেশের কাউন্সিল অফ স্টেট নারী ফুটবলারদের হিজাব পরা নিষিদ্ধ করে। এছাড়া ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসারে স্কুলসহ দেশের সরকারি ভবনে হিজাব পরা নিষিদ্ধ।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬