চীনে কয়লা খনিতে আগুনে ১৬ জনের মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
চীনে কয়লা খনিতে আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে

চীনে কয়লা খনিতে আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, রোববার রাতে প্যানঝু নগর সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটের দিকে শানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে বলা হয়, কনভেয়ার বেল্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ১৬ জন আটকা পড়ে। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কীভাবে আগুন ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

জরুরি কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়লা খনিটির তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরে। প্রাথমিক যাচাইয়ে ১৬ জনের কোন সন্ধান পাওয়া যায়নি। খনিটি রাজধানী বেইজিং থেকে প্রায় ৩ হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছোটবেলায় হারান বাবাকে, মা-স্বজন-বন্ধুদের সহযোগিতায় পড়াশোনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬