অবসরের আগে অটোরিকশা চালক হলেন পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের ভিসি

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৬:০৪ PM

© সংগৃহীত

পাকিস্তানে চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুহূর্তে সবার মধ্যে ‘কোনো কাজই অসম্মানজনক নয়’ এই বার্তা ছড়িয়ে দিতে অটোরিকশা চালানো শুরু করেছেন পাকিস্তানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মনসুর আকবর কুন্দির। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অটো চালানোর ভিডিও ছড়িয়ে পড়েছে। 

বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটির এই উপাচার্য চলতি মাসেই বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক দায়িত্ব দেওয়া হলেও তিনি পদত্যাগ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে কর্মীদের জন্য পেনশনের ব্যবস্থা নেই। 

আরও পড়ুন: ভর্তি বাতিল ফি কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে

উপাচার্য মনসুর আকবর স্থানীয় গণমাধ্যমকে বলেন, তিনি মানুষকে বার্তা দিতে চাচ্ছিলেন যে, পাকিস্তানের চলমান অর্থনৈতিক সংকটে কারও অটোরিকশা চালাতে লজ্জা পাওয়া উচিত না। সামাজিক অবস্থান বা মর্যাদা যাই হোক না কেন, কোনো কাজ করার ক্ষেত্রে লজ্জা বা দ্বিধা থাকা উচিত নয়।

বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটি এবং গোমাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মনসুর আকবর। তিনি উচ্চ শিক্ষা কমিশনের নির্বাহী বোর্ডের একজন সদস্য। এ ছাড়া শিক্ষা ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদানও রয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এসেছে। মনসুর আকবর এর আগে বেলুচিস্তান ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close