যুক্তরাজ্যে ২৭ শতাংশ কিশোরী যৌন হয়রানির শিকার

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM

© সংগৃহীত

যুক্তরাজ্যে প্রতিনিয়ত বাড়ছে যৌন নির্যাতনের চিত্র। এর থেকে রেহাই পাচ্ছেনা সদ্য কিশোর বয়সে পা দেওয়া মেয়েরাও। রাস্তায় তারা প্রায়ই এমন নির্যাতনের শিকার হচ্ছে তারা। এর প্রভাব এমন হয়েছে যে তারা একা রাস্তায় চলাচল করতে ভয় পাচ্ছে। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন ভয়ংকর তথ্য। বিবিসি রেডিও ৫ লাইভ এবং বিবিসি বাইটসাইজের জন্য জরিপটি পরিচালনা করেছে সার্ভেশন নামে একটি সংস্থা। এতে এক হাজার কিশোর ও এক হাজার কিশোরীর (বয়স ১৩ থেকে ১৮ বছর) কাছে নিরাপত্তা অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জরিপের অংশ নেওয়া ৪৪ শতাংশ কিশোরী বলেছে, তারা রাস্তায় একা চলাফেরায় নিরাপদবোধ করে না। ২৭ শতাংশ কিশোরী বলছে, তারা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছে।

১৪ বছর বয়সী প্রিন্সেস বলে, স্কুল থেকে ফেরার পথে সব সময় ভয়ের মধ্যে থাকতে হয়। এ জন্য একটি ভিন্ন পথ বের করে রেখেছি।বাসায় ফেরার পথে বারবার পেছনে ফিরে দেখি, কেউ আছে কি না।

আরও পড়ুন: শুধু নারী নয়, পুরুষও যৌন নির্যাতনের শিকার হয়: শিক্ষামন্ত্রী

১৩ বছরের কিশোরী ববি জানিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কখনোই নিজেকে খুব একটা নিরাপদ মনে হয় না তার। সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই এ ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে সে। এটি কখনো কখনো ভীতিকর হতে পারে। মানুষজন চিৎকার করে বলে, ‘তোমাকে দেখতে সুন্দর লাগছে’। কখনো কখনো রাস্তায় তারা আমার হাত ধরেছে।

অন্য কিশোরীরা বলেছে, বাইরে যেতে হলে এখন পোশাকটাও অনেক বড় বিষয় মাথায় রেখে বের হতে হয়। কারণ পোশাকের সাথে মানুষের কথারও অনেক পরিবর্তন লক্ষ করা যায়। পোশাক সাবলিল হলে তেমন সমস্যায় পড়তে হয় না।

১৫ বছর বয়সী সোনিয়ার জানিয়েছে, বাইরে যা ঘটে তার সঙ্গে আপনাকে কেমন দেখাচ্ছে সেটির সঙ্গে বড় সম্পর্ক রয়েছে। আমি যদি আঁটসাঁট পোশাক পরি, তাহলে আমার দিনটা শান্তিতে কাটবে না। একটু পর পরই কথা শুনতে হয়।

‘যদি সে যৌন হয়রানিকে উপেক্ষা করে বা রুখে দাঁড়ায়, তাহলে হয়তো বিপদ আরও বেড়ে যেতে পারে। যা সামলাতে পারবেন না, ঘটনা সে পর্যন্ত নিয়ে যাওয়া উচিত নয়- বলছিলেন ১৮ বছর বয়সী রোফেদা।

শুধু মেয়েরাই নয়, রাস্তায় একা চলতে ভয় পাওয়ার কথা জানিয়েছে প্রায় এক-চতুর্থাংশ (২৪ শতাংশ) কিশোরও।

সূত্র: বিবিসি

ছুটির দিনেও স্কুল-কলেজের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
  • ২৫ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়
  • ২৫ মার্চ ২০২৬
অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
  • ২৫ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শুরু
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence