‘পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে’

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
নওয়াজ শরীফ

নওয়াজ শরীফ © ফাইল ছবি

লন্ডন থেকে ভিডিও লিংকের মাধ্যমে লাহোরে দলের কর্মীদের কাছে ভাষণ দিচ্ছিলেন নওয়াজ। তখনই তিনি বলেন, ‘‘আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী একের পর এক দেশে গিয়ে অর্থভিক্ষা করছেন। আর ভারত চাঁদে পৌঁছে গেছে, জি২০ শীর্ষ বৈঠক করছে। ভারত যা পেরেছে, তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এর জন্য দায়ী কে?’’

শরীফের দাবি, ‘‘অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভারতের ভাণ্ডারে বিদেশি মুদ্রা ছিল একশ কোটি ডলার। আজ ভারতের কাছে ৬০ হাজার কোটি ডলারের বিদেশি মুদ্রার সঞ্চয় আছে। আর পাকিস্তান ভিক্ষা করছে।’’

গত জুলাই মাসে আইএমএফ পাকিস্তানকে অর্থনীতিকে সামলানোর জন্য ১২০ কোটি মার্কিন ডলার সাহায়্য দিয়েছে।

নওয়াজ শরীফ ঘোষণা করেছেন, আগামী ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। গত চার বছর ধরে তিনি লন্ডনে স্বেচ্ছা-নির্বাসনে আছেন। নওয়াজ জানিয়েছেন, দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেয়ার জন্য তিনি দেশে ফিরবেন।

নওয়াজ জানিয়েছেন, ‘‘তিনি পাকিস্তানকে লোডশেডিং-মুক্ত করেছিলেন, আর তাকে চারজন বিচারপতি শাস্তি দিলেন। তাকে ক্ষমতা থেকে তাড়ানোর পিছনে আইএসআইয়ের সাবেক প্রধান হামিদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া ছিলেন বলেও তিনি জানিয়েছেন।’’

শরীফের দাবি, ‘‘সাবেক প্রধান বিচারপতি সাকিব নাজির ও আলি সঈদ খোসাকে এই কাজে ব্যবহার করেছিলেন সেনাপ্রধান। তাদের ক্ষমা করা হবে না। তাদের শাস্তি পেতে হবে। এদের জন্যই আজ পাকিস্তানের এই অবস্থা।’’

 

সূত্র: ডয়চে ভেলে

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬