তেলাপিয়া মাছ খেয়ে কোমায় চলে গেলেন নারী

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
তেলাপিয়া মাছ

তেলাপিয়া মাছ © আনন্দবাজার

বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে সেটিকে আধসেদ্ধ করে বিশেষ খাদ্য উপকরণ বানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক নারী। লরা বাজারাস ওই নারী সে খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন। একে একে তার সব অঙ্গ বিকল হতে থাকে। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর বাঁচার আশা নেই বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন বলছে, নারীর অসুস্থতার কারণ সরাসরি তেলাপিয়া নয়। মাছের মধ্যে থাকা একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়া। এর নাম ‘ভিব্রিও ভালনিফিকাস’। কোনও কোনও সামুদ্রিক খাবারে এর অস্তিত্ব পাওয়া যায়।

স্বজনেরা জানিয়েছেন, মাছ খাওয়ার কিছু সময় পর অসুস্থবোধ করেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে একের পর এক অঙ্গ বিকল হতে থাকে। তার হাত এবং পায়ের আঙুল কালো হয়ে যায়। শেষমেশ ভেন্টিলেশনে রেখেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

আরো পড়ুন: বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল রবীন্দ্রনাথের শান্তিনিকেতন

প্রাণঘাতী ব্যাকটেরিয়া সম্পর্কে রোগ সংক্রমণ বিশেষজ্ঞ নাতাশা স্পটিসউডে জানিয়েছেন, সমুদ্রের পানিতে এ ব্যাকটেরিয়া থাকে। সামুদ্রিক খাবার খাওয়ার আগে তাই ভালো করে ধুয়ে এবং রান্না করে খাওয়া উচিত। তিনি তা করেননি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খবর: আনন্দবাজার।

একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছোটবেলায় হারান বাবাকে, মা-স্বজন-বন্ধুদের সহযোগিতায় পড়াশোনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬