ক্লাসপ্রতি ১০০ টাকায় অধ্যাপক নিয়োগ, অসম্মানজনক বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
তপন নাথানিয়াল মুর্মু মহাবিদ্যালয়

তপন নাথানিয়াল মুর্মু মহাবিদ্যালয় © হিন্দুস্তান টাইমস

বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগে অসম্মানজনক এমন বিজ্ঞপ্তির পর প্রতিবাদের ঝড় উঠেছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে। কিন্তু তাতে কাজ হয়নি। অধ্যাপকদের আরও কম পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি। ক্লাসপ্রতি সম্মানি ১০০ টাকা। মাসে ৬০টির বেশি ক্লাস নিতে পারবেন না অতিথি অধ্যাপকরা। 

ফলে গত মার্চে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ফিরল তপন নাথানিয়াল মুর্মু মহাবিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে। তফাত হল তখন পারিশ্রমিক ছিল ক্লাসপ্রতি ৩০০ টাকা। আর তপন কলেজের বিজ্ঞপ্তিতে তা নেমেছে ১০০ টাকায়।

তপন কলেজে অতিথি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ছয় জন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। তাদের ক্লাসপ্রতি ১০০ টাকা করে সম্মানি দেওয়া হবে। এতে শুরু হয়েছে বিতর্ক। এই সামান্য সম্মানি অধ্যাপকদের প্রাপ্য নয় বলে সরব হয়েছেন শিক্ষাবিদদের একাংশ। তবে কলেজের যুক্তি, অতিথি শিক্ষকের খরচ বহন করতে হয় কলেজকেই। কলেজের যা আর্থিক অবস্থা তাতে এর বেশি দেওয়া সম্ভব নয়।

বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অতিথি শিক্ষকরা সপ্তাহে ১৫টি ক্লাস নিতে পারবেন। সে হিসাবে মাসে তাদের সম্মানি হবে ৬ হাজার টাকা। এ সম্মানি একজন দিনমজুরের থেকেও কম তা মেনে নিয়েছেন কলেজ পরিচালন সমিতির সদস্য অমলকুমার রায়।

তিনি বলেন, নতুন শিক্ষানীতি অনুসারে ক্লাস বেড়েছে। শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীরা ক্লাস না করে ফিরে যাচ্ছে। তাই অতিথি অধ্যাপক নিয়োগ করতে হচ্ছে। এ সম্মানি খুবই কম। হয়তো দিনমজুরের থেকেও কম। কিন্তু এর থেকে দেওয়ার ক্ষমতা কলেজের নেই। ইতিমধ্যে ১০ জন আবেদনও করেছেন। খবর: হিন্দুস্তান টাইমস।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950