ইউনিসেফের প্রতিবেদন

চরম দারিদ্র্যের সঙ্গে ৩৩ কোটির বেশি শিশুর বসবাস

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM

© প্রতীকী ছবি

করোনা মহামারি শিশুর দারিদ্র্য অবসানের লড়াইয়ে ব্যাপক মন্থরতা সৃষ্টি করেছে। এতে ৩৩ কোটি ৩০ লাখ শিশু এখনও চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। আজ বুধবার প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর এএফপির।

জাতিসংঘ শিশু তহবিল ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, মহামারিটি আগের পূর্বাভাসের চেয়ে তিন কোটি কম শিশুর চরম দারিদ্র্য থেকে মুক্তির দিকে পরিচালিত করেছে। ফলে প্রতি ছয়জনের মধ্যে একটি শিশু এখনও প্রতিদিন ২ দশমিক ১৫ ডলারের কম আয়সীমায় বাস করে। 

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, কভিড-১৯, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক ধাক্কার প্রভাব থেকে জটিল সংকট অগ্রগতি স্থগিত করেছে এবং লাখ লাখ শিশুকে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছে।

বিশ্বব্যাংকের দারিদ্র্য ও সমতাবিষয়ক গ্লোবাল ডিরেক্টর লুইস-ফেলিপ লোপেজ-কালভা এক বিবৃতিতে বলেন, এ পরিস্থিতিতে শুধু মৌলিক চাহিদাই নয়; বরং মর্যাদা, সুযোগ বা আশা থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা। 

সাব-সাহারান আফ্রিকার ৪০ শতাংশ শিশু এখনও চরম দারিদ্র্যের মধ্যে বাস করে; বিশ্বের যে কোনো জায়গার চেয়ে এই হার সর্বোচ্চ।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950