লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় অন্তত ১৫০ জন নিহত 

১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
লিবিয়ায় আকস্মিক বন্যায় তলিয়ে গেছে অনকে এলাকা

লিবিয়ায় আকস্মিক বন্যায় তলিয়ে গেছে অনকে এলাকা © সংগৃহীত

লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় এবং আকস্মিক বন্যায় গত দুই দিনে কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত অপ্রত্যাশিত বৈরি আবহাওয়ায় হঠাৎই এই দুর্যোগ ভয়ঙ্কর রূপ নেয়। এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে আড়াই `শ ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা করো হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদেনে জানানো হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেনগাজিতে রেড ক্রিসেন্টের প্রধান কাইস ফাখেরি লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় প্রাণহানির এই তথ্য জানিয়ে বলেন, ‘আমরা ভবন ধসের পর অন্তত ১৫০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। মৃতের সংখ্যা আড়াইশ জনে পৌঁছাতে পারে শঙ্কা করছি। পরিস্থিতি ভীষণ বিপর্যয়কর হয়ে পড়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, দেশটির বেনগাজি, সোসি, আল-বায়দা, আল-মারজ এবং দেরনা শহরে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে বন্যায় তলিয়ে যাওয়া গাড়ির ছাদে অনেক মানুষ আটকা পড়েছেন।

সোমবার টেলিফোনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেরনা শহরের বাসিন্দা আহমেদ মোহাম্মদ বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম এবং ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পাই আমাদের বাড়িতে পানি। আমরা ঘরের ভেতরে রয়েছি এবং বের হওয়ার চেষ্টা করছি।’ নিখোঁজদের মধ্যে লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সাত সদস্য রয়েছে বলে জানিয়েছেন এলএনএর মুখপাত্র আহমদ মিসমারি। খলিফা হাফতারের নেতৃত্বাধীন এই বাহিনী বিভক্ত দেশটির পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে।

ট্যাগ: বন্যা
থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬