যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
সড়ক দুর্ঘটনায় নিহতরা

সড়ক দুর্ঘটনায় নিহতরা © সংগৃহীত

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক সদস্য। ৮ সেপ্টেম্বর বিকেলে ওই পরিবারকে বহনকারী গাড়ির সঙ্গে একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত তিনজন হলেন আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তাঁর গর্ভপাত হয়েছে।

আলমগীর গাড়িটি চালাচ্ছিলেন। লরির সঙ্গে গাড়ির ধাক্কা লাগার পর ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা।

আলমগীরের বাবার নাম আবদুল কালাম। বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

আলমগীরের চাচা আহমদ মুসা বলেন, আলমগীর সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাদের জানায়নি পুলিশ। লাশ তিনটি এখনো পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।

এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে বুটেক্স হল প্রশাসনের ইতিবাচক উদ্যোগ, স্বস…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬