মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে ২৯৬ জন নিহত

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
মরক্কোয় ভূমিকম্পের পর সড়কে আশ্রয় নেন বাসিন্দারা

মরক্কোয় ভূমিকম্পের পর সড়কে আশ্রয় নেন বাসিন্দারা © বিবিসি

মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ২৯৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ছিল ভূমিকম্পটির উৎপত্তি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাখেস শহর। সেখানে অনেক বাড়ি-ঘর ধসে পড়েছে। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পুরোনো এ শহরে। ভূমিকম্পটি হয়েছে এ অঞ্চলে ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে ইউএসজিএস।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের বাসিন্দারা জানিয়েছেন, পুরোনো শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেশির ভাগ প্রাণহানি হয়েছে পাহাড়ি এলাকায়।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬