বিমানবালাকে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা, বাংলাদেশি গ্রেপ্তার

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
বিমান

বিমান © ফাইল ফটো

ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে বিমানবালার সঙ্গে অশালীন আচরণ ও তাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টার দায়ে মুম্বাইয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

বৃহস্পতিবার ভোরবেলায় মাস্কট থেকে আসা ফ্লাইটটি ভোর চারটা নাগাদ মুম্বাইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল। অবতরণের আধা ঘণ্টা আগে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম দুলাল (৩০)। বৃহস্পতিবার তাকে মুম্বাইয়ের আন্ধেরি কোর্টে পেশ করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।  

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, আমরা খুঁজে বের করেছি অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইনসের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। বিমানটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, যখন বিমানের অন্য ক্রুরা ও যাত্রীরা এগিয়ে আসেন তখন তিনি তাদের বাধা প্রদান করেন।

বিমানের ভেতর এমন অসদারচরণ করায় বাংলাদেশি ওই যাত্রীকে হুঁশিয়ারি দেন বিমানের পাইলটও। কিন্তু এতেও তিনি কর্ণপাত করেননি।

বিমানটি মুম্বাইয়ে অবতরণ করার পর মোহাম্মদ দুলালকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শহর পুলিশ স্টেশনে।

আন্ধেরি কোর্টে দুলালের আইনজীবী দাবি করেন, তার মানসিক ভারসাম্যজনিত সমস্যা আছে। এছাড়া তিনি ইংরেজি বা হিন্দিও বুঝতে পারেন না। মানসিক ভারসাম্যজনিত ও ভাষাগত সমস্যার জন্যই তার মক্কেলের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ আনা হয়েছে।

আন্ধেরি আদালত শুক্রবার পর্যন্ত দুলালের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। ইতোমধ্যে মুম্বাইতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে। তারা দুলালের জামিনের আবেদন ও আইনি সহায়তার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

বিমানবালা অভিযোগ পত্রে জানিয়েছেন, তিনি ট্রলি নিয়ে যাত্রীদের খাবারের ট্রে কালেক্ট করছিলেন। হঠাৎ তিনি খেয়াল করেন, ১৯ই আসনে বসে থাকা যাত্রী তার দিকে অশ্লীল ইঙ্গিত করছেন। বিষয়টাকে উপেক্ষা করে তিনি ট্রলি নিয়ে এগিয়ে যেতেই ওই যাত্রী লাফ দিয়ে তার পাশে বসা আরেক যাত্রীকে টপকে বিমানের প্যাসেজে এসে দাঁড়ান এবং তার দিকে দ্রুত এগিয়ে যান। তিনি কিছু বুঝে ওঠার আগেই ওই যাত্রী তাকে জড়িয়ে ধরেন এবং জোর করে চুমু খাওয়ারও চেষ্টা করেন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬