অর্থনীতিতে গ্র্যাজুয়েট হলেন সৌরভ কন্যা সানা

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
অর্থনীতিতে গ্র্যাজুয়েট হলেন সৌরভ কন্যা সানা

অর্থনীতিতে গ্র্যাজুয়েট হলেন সৌরভ কন্যা সানা © সংগৃহীত

অর্থনীতি গ্র্যাজুয়েট হলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্য়ায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে করোনা অতিমারি চলাকালীনই তিনি লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০২৩ সালে এসে তার সেই লক্ষ্য পূরণ হলো। 

বুধবার (৬সেপ্টেম্বর) সানার সমাবর্তন হয়। সৌরভ এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সেদিন উপস্থিত ছিলেন মেয়ের পাশে। এরপর কন্যার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সেই ছবি শেয়ার করেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় দু'জনেই সেই ছবি শেয়ার করেন।

সমাবর্তনের পর সেই দুটো ছবিতে দেখা যাচ্ছে একটাতে সানা সমাবর্তনের পোশাকে আর অপর ছবিতে তিনজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। সৌরভ লেখেন, 'সমাবর্তনের দিন অনেক অভিনন্দন সানা। অনেক দূর যাওয়া বাকি তোমার।'

কিছুদিন আগে সপরিবারে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ম্যানচেস্টার ইউনাইটেড বনাম আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ দেখতে গিয়েছিলেন। সঙ্গে সানাও ছিলেন। সেই ছবি শেয়ার করেন ডোনা। এরপর এবার সমাবর্তনে হাজির হলেন তাঁরা।

করোনার আগে অর্থাৎ ২০১৯ সালে সানা অর্থনীতিতে স্নাতকস্তরে ভর্তি হন। তবে এরপর করোনা হয়, লকডাউনের সময় লন্ডনে তিনি একাই থাকতেন। বিশাল অংকের টাকা খরচ করে সৌরভ তাকে ইউসিএল বা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে পড়িয়েছেন। বর্তমানে ইউসিএল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান। 

পড়াশুনোর পাশাপাশি তিনি একটি বিশেষ বিষয়ে একটি সংস্থার সঙ্গে যুক্ত থেকে ইন্টার্নশিপও করেন এবং সেখান থেকে তার রোজগার প্রায় ৩০ লক্ষ টাকা। বর্তমানে তিনি PWC-তে কাজ করছেন। দেড়শোটিরও বেশি দেশে উপস্থিত এই কোম্পানিতে তিনি যে টাকা রোজগার করছেন তা তার বয়সেই সৌরভ গাঙ্গুলিও করতে পারেননি।

আর কয়েকদিন পরেই ব্যস্ততা শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ইডেনে এবার বিশ্বকাপের ৬টা ম্যাচ আয়োজিত হবে, যারমধ্যে রয়েছে একটি সেমিফাইনাল। পুরোটার দায়িত্বে থাকবেন মহারাজ। কিছুদিন আগে ইডেনে আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেটা অবশ্য বেশি বাড়াবাড়ি পর্যায়ে যায়নি।

ট্যাগ: পরীক্ষা
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬