কিয়েভে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র পাঠানোর মার্কিন পরিকল্পনাকে ‘অমানবিকতার সূচক’ বলছে রাশিয়া

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
পুলিশ এবং উদ্ধারকারীরা ডোনেস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকাতে রুশ সামরিক হামলার স্থান পরিদর্শন করছে।

পুলিশ এবং উদ্ধারকারীরা ডোনেস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকাতে রুশ সামরিক হামলার স্থান পরিদর্শন করছে। © রয়টার্স

ইউক্রেনকে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করার মার্কিন পরিকল্পনাকে ‘অমানবিকতার সূচক’ উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া।

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস টেলিগ্রামে বলেছে, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অমানবিকতার একটি সূচক। ‘কৌশলগত পরাজয়’ ঘটানোর ধারণার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনের পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রস্তুত।

পারমাণবিক বিশেষজ্ঞ এবং নীতি গবেষক এডওয়ার্ড জিস্ট বলেন, এগুলোতে কিছু তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকলেও পারমাণবিক অস্ত্রের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না।  

এদিকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের তিনটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করছে মস্কো। আরআইএ বার্তা সংস্থা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলেছে, একটি মস্কোর কাছে এবং দুটি দক্ষিণ রোস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে সংবাদ সংস্থা তাস বলছে, রোস্তভ-অন-ডন শহরে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কেন্দ্রস্থলে একটি ড্রোন বিধ্বস্ত হলে একজন আহত হন। রোস্তভ অঞ্চলের অন্য ড্রোনটি শহরের বাইরে পড়েছিল।

বিসিবির নতুন ‘ডি থ্রি’ টুর্নামেন্ট নিয়ে যা জানা জরুরি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ড্রাইভে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ১ …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইকন প্লেয়ার হিসেবে দল পাননি মোস্তাফিজ-তাসকিন, যা বললেন তাম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোনো ম্যাচ না খেলেই যেভাবে সেমিফাইনালে ভারত-পাকিস্তান
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও পরিচ্ছন্নতা কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬