বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়া অধ্যাপক গ্রেপ্তার

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু © আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়িয়েছিল এক অধ্যাপকের। সেই অধ্যাপক রানা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তবে মামলায় যাদবপুরের ঘটনার কোনও সংযোগ নেই।

রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় শনিবার মামলা হয়। তার দু’দিনের মাথাতেই গ্রেপ্তার করা হল তাঁকে। বেলগাছিয়ার এক নারীর অভিযোগের ভিত্ততে এই গ্রেফতারি।

গত ২ সেপ্টেম্বর দায়ের হওয়া অভিযোগে জানিয়েছেন, তিনি বেলগাছিয়ার বাসিন্দা। রানাও বেলগাছিয়ার ভেটেরিনারি কলেজ এলআইজি হাউজিংয়ে থাকতেন। চার বছর ধরে তিনি নানাভাবে উত্ত্যক্ত করছেন নারীকে। পুলিশকে নারী জানিয়েছেন, ২০১৯ সাল থেকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিয়ে চিঠি দিতেন রানা। যখন তখন পিছু নিতেন। গত ১৭ অগস্ট আবাসনের ভিতরেই অভিযোগকারিণীকে বলপূর্বক জড়িয়ে ধরেন রানা।

এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। নিজেকে ‘অধ্যাপক’ বলে দাবি করা রানার বাড়ি বেলগাছিয়ায় হলেও তিনি কোচবিহারে থাকতেন। সেখানকারই কলেজের শিক্ষক তিনি। তবে বেলগাছিয়ার ওই আবাসনেও নিয়মিত আসা যাওয়া ছিল তাঁর। নারীর অভিযোগ, রানা নিজেকে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ অফিসার হিসাবে পরিচয় দিতেন। গাড়িতে ‘পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ-এ অফিসার’ লেখা বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াতেন।

পুলিশ জানিয়েছে, সূত্রে জানা গিয়েছে, রানার বিরুদ্ধে এর আগে শ্লীলতাহানির অভিযোগও দায়ের হয়েছিল। ২০১৯ সালে অভিযোগটি দায়ের করা হয়। কিন্তু রানাকে তখন গ্রেপ্তার করা হয়নি। তাঁকে পলাতক বলে জানানো হয়েছিল। পরে শিয়ালদহের ম্যাজিস্ট্রেটের আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়। জামিনও পেয়ে যান রানা। খবর: আনন্দবাজার।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬