পাকিস্তানে গাড়িবহরে আত্মঘাতী হামলা, ৯ সেনা নিহত  

০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তান সেনাবাহিনী © সংগৃহীত

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে উত্তর-পশ্চিমাঞ্চলের দুর্গম এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা বলে পরিচিত।

ঘটনার পর সেনাবাহিনী পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় বৃহস্পতিবারের এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ এএফপিকে বলেছেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল এবং সে তার বাইকটি একটি সামরিক কনভয়ের মধ্যে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়।’ 

আল জাজিরা বলছে, সশস্ত্র যোদ্ধা এবং সরকারের মধ্যে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর সীমান্তবর্তী পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলটিতে গত বছর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে। গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৬০ জনেরও অধিক মানুষ নিহত হয়।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে একটি মসজিদে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮০ জন কর্মকর্তা নিহত হন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬