ইংরেজির গুরুত্ব বাড়ছে জার্মানিতে

২৯ আগস্ট ২০২৩, ১০:১০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
ইংরেজির গুরুত্ব বাড়ছে জার্মানিতে

ইংরেজির গুরুত্ব বাড়ছে জার্মানিতে © ফাইল ছবি

আদালত, ক্লাসরুম থেকে রাজনীতির মঞ্চ জার্মানিতে বাড়ছে ইংরেজি ভাষার কদর, যাতে করে আরো গুরুত্বপূর্ণ হতে পারে দেশটি বিশ্বের দরবারে। একটা সময় ছিল যখন জার্মান রাজনীতিবিদেরা ইংরেজি বলতে চাইতেন না। কিন্তু এখন, বহু শীর্ষ নেতৃত্ব তাদের ইংরেজি জ্ঞান দেখাতে ছাড়ছেন না।

সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ও পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবককে দেখা গেছে ইংরেজিতে কথা বলতে। দেখা গেছে অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারকেও ব্লুমবার্গ টিভিতে জার্মান অর্থনীতি বিষয়ে ইংরেজিতে তর্ক করতে।

এর আগে, সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে প্রায় কখনোই দেখা যায়নি ইংরেজি বলতে। তা সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েই হোক বা ২০১৯ সালে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারেও৷ কিন্তু বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজ তা না করে একই চ্যানেলে নিজের বক্তব্য ইংরেজিতেই রাখেন।

তবে এক সময় যে সাবেক জার্মান মন্ত্রী গুইডো ভেস্টারওয়েলে ইংরেজির বিরোধিতা করতেন, তার দল এফডিপিই বর্তমানে জার্মানিতে ইংরেজির ব্যবহার বাড়ানোর পক্ষে।

জার্মান অর্থনীতি রপ্তানির ওপর নির্ভরশীল ও এখানে বিশ্বের বড় বড় সংস্থার কার্যালয় রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ইংরেজি এখানেবাণিজ্যের ভাষা।

আগস্ট মাসে জার্মান ক্যাবিনেট একটি বিল পাস করে, যার মাধ্যমে বাণিজ্য আদালতের এক্তিয়ারকে বাড়ানো হয় ও ইংরেজি ভাষায় তার কাজ চালানোর ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।

এই বিলের লক্ষ্য, জার্মানিকে বিচারব্যবস্থা ও অর্থনীতির দিক দিয়ে বিশ্বের কাছে আরও আকর্ষণীয় করে তোলা, বলেন সরকারের মুখপাত্র ক্রিস্টিয়ান হফমান।

কিন্তু বদল আসতে সময় লাগবে, জানান বাণিজ্য বিষয়ক আইনজীবী মিশায়েল ভাইগেল। এই ধরনের বদলকে বাস্তবায়ন করতে বিনিয়োগ দরকার, দরকার সময়।

সম্প্রতি পাস হওয়া দক্ষ কর্মী বিষয়ক আইনেও জার্মান ভাষার ওপর জোর কমানো হয়েছে। স্কুল কলেজে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজিকে নিয়ে আসার প্রস্তাব রেখেছে এফডিপি, যা জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

বিভিন্ন সরকারি অফিসে ইতিমধ্যেই শুরু হয়েছে ইংরেজির ব্যবহার। কিন্তু আরো উন্নত অনুবাদের কাজ ও প্রশিক্ষিত কর্মীর প্রয়োজনীয়তা চোখে পড়ার মতো।

দৈনন্দিন জীবনে ইংরেজি
২০০৫ সাল থেকে জার্মানির সব প্রাথমিক স্কুলেই ইংরেজি পড়ানো হয়, শুধু ফরাসি সীমান্তের নিকটবর্তী অঞ্চল ছাড়া।

উচ্চশিক্ষার ডিগ্রি প্রোগ্রামগুলির দশ শতাংশই ইংরেজিতে পড়ানো হয়। ইংরেজির ব্যবহার কম হবার কারণে অনেক ক্ষেত্রেই বিদেশিরা পছন্দ করেন না জার্মানিতে দীর্ঘ দিন থাকতে, জলছে ইন্টারনেশনসের সমীক্ষা।

কিন্তু ব্যতিক্রম বার্লিন। সেখানে বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে জার্মান ভাষার ব্যবহার প্রায় নেই বললেই চলে। এক সময়ে যে বার্লিনে জার্মান ভাষা না জানলে কাজ পাওয়া কঠিন ছিল, সেই বার্লিনেই বিনা জার্মানে কাজ করছে নতুন প্রজন্ম।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950