ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত করল হাইকোর্ট

২৯ আগস্ট ২০২৩, ০২:২০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
ইমরান খান

ইমরান খান © ফাইল ফটো

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তোশাখানা মামলায় তিন বছরের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রায়ের কপি খুব দ্রুত পাওয়া যাবে। বিচারপতি ফারুক বলেন, ‘আমরা জানাচ্ছি যে, ইমরান খানের আপিল অনুমোদন করা হয়েছে।’

এর আগে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাতে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

চলতি মাসের ৫ তারিখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ‘দুর্নীতিচর্চার’ অভিযোগ প্রমাণিত হয় বলে আদালত রায়ে উল্লেখ করা হয়।

রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে  আপিল করেন ইমরান খানের আইনজীবী।

রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো ৩ অক্ট…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এআইকেন্দ্রিক ব্যবসায়িক রূপান্তর ও সাইবার নিরাপত্তা নিয়ে ৩ দ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির বাসচাপায় শিক্ষার্থীর বাবার মৃত্যুর ঘটনায় প্রশাসনের কমি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬