যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে গুলি করে হত্যা

২৯ আগস্ট ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে গুলি করে এক শিক্ষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টায় চ্যাপেল হিল শহরের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। এ সময় জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন হাজারো শিক্ষার্থী।

বন্দুকহামলার পরই পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কাউকে গেটের বাইরে যেতে দেওয়া হয়নি। বন্দুক হামলার তিন ঘণ্টার মধ্যেই পুলিশ মূল হোতাকে গ্রেপ্তার করে। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া নিহত শিক্ষকের পরিচয়ও প্রকাশ করেনি প্রশাসন। কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে তা জানায়নি পুলিশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেভিন গুসকিউইচ জানিয়েছেন, ‘এই ক্ষতি মারাত্মক। গোলাগুলি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার প্রতি আস্থা নষ্ট করেছে। আমরা পুনরায় সেই নিরাপত্তা ও আস্থা তৈরির জন্য কাজ করবো।’

বিশ্ববিদ্যালয়টিতে ফল সেমিস্টারের দ্বিতীয় সপ্তাহের ক্লাস চলছিলো। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজারের মতো। আর শিক্ষক আছেন ৪ হাজারের বেশি। অন্যদিকে কর্মচারীর সংখ্যা ৯ হাজার।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোম ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬