ভারতে ট্রেনের বগিতে ভয়াবহ আগুন, নিহত ১০

২৬ আগস্ট ২০২৩, ১১:৫৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ট্রেনের একটি বগি আগুনে পুড়ে যায়

ট্রেনের একটি বগি আগুনে পুড়ে যায় © সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (২৬ আগস্ট) ভোরে মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি বগিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর এনডিটিভির।

আগুনের সূত্রপাতের বিষয়ে রেল সূত্র জানিয়েছে, ট্রেনটি তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। এ সময় কামরার মধ্যেই তীর্থযাত্রীরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কফি বানাচ্ছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ওই সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে অনেকেই কামরা থেকে বাইরে বেরিয়ে পড়েন। কিন্তু বৃদ্ধরা পারেননি।

মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের উড়িষ্যার করমন্ডলে ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। যা কিনা ভারতের ইতিহাসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। 

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬