ভারতে বছরে দুই বার বোর্ড পরীক্ষা, পড়তে হবে দুই ভাষা

২৫ আগস্ট ২০২৩, ১২:৫৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

ভারতে এখন থেকে বছরে দুবার হবে বোর্ডের ফাইনাল পরীক্ষা। দুটি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে তৈরি হবে রিপোর্ট কার্ড।  সঙ্গে জানানো হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি ভাষায় পড়তে হবে। এর মধ্যে একটি হিন্দি আর অন্যটি ওই রাজ্যের ভাষা হতে হবে। 

সম্প্রতি নতুন পাঠ্যক্রমের ঘোষণা দিয়ে এসব তথ্য জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২০ সালে জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন আনে ভারত সরকার। আর  বুধবার পাঠ্যক্রমের কাঠামো  ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয়। পাঠ্যক্রমের কাঠামোয় একাধিক রদবদলের কথা জানাল মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। পরীক্ষার পদ্ধতিতেও আনা হচ্ছে বদল।

নতুন পাঠ্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বছরে দুবার দশম ও দ্বাদশের  বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে পরীক্ষায় প্রাপ্ত বেশি নম্বর হবে, সেই নম্বর দিয়েই তৈরি হবে নম্বরপত্র। ২০২৪ সালের শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রমের ভিত্তিতে পাঠ্যবই তৈরি করা হবে।

ভারতের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীরা যেন প্রস্তুতির জন্য বেশি সুযোগ পায়, তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস,দ্যা ইকোনোমিক টাইমস

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬