পার্কিংয়ে থাকা গাড়ি ময়লা হলে গুনতে হবে জরিমানা!

২৪ আগস্ট ২০২৩, ০২:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
দুবাইতে পার্কিংয়ে থাকা গাড়ি

দুবাইতে পার্কিংয়ে থাকা গাড়ি © সংগৃহীত

মানুষ প্রয়োজনে গাড়ি ব্যবহার করে। দেশের বাইরের দেশগুলোতে প্রবাসীরা নিজেদের ব্যবহারের জন্য কিংবা কাজের জন্য গাড়ি কিনে থাকেন। অনেক প্রবাসী গাড়ি পার্কিংয়ে রেখে বাড়িতে চলে আসেন। অথবা কোনো কাজে সেখানে না থাকার কারণে গাড়ি ব্যবহার করা হয় না। দীর্ঘদিন গাড়ি ব্যবহার না করা হলে এমনিতেই গাড়িতে ময়লা পড়ে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে পার্কিংয়ের গাড়িতে ময়লা পড়লে গুনতে হবে জরিমানা। তেমনই এক আইন করেছে সংযুক্ত আরব আমিরাত ট্রাফিক বিভাগ। 

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পার্কিয়ে থাকা গাড়িতে ময়লা হলে এর জন্য জরিমানা গুনতে হবে গাড়ির মালকিকে। জরিমানার পরিমাণ প্রায়  ৩,০০০ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নব্বই হাজার টাকা। 

প্রতিবেদনে জানা যায়, মাহমুদ আহমেদ নামে একজন দেশ থেকে আসার পর মঙ্গলবার (২২ আগস্ট) রাতে তিনি আবুধাবি মিউনিসিপালিটি থেকে আইন লঙ্ঘনের জন্যে মেসেজ পান। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন তিনি।

মাহমুদ পরবর্তীতে মেসেজ চেক করে জানতে পারেন, দীর্ঘদিন তার গাড়িটি পার্কিং এ থাকাতে ময়লা হয়ে গিয়েছিল। এই কারণেই ট্রাফিক বিভাগ তার ৩,০০০ দিরহামের জরিমানা করে। এটি গাড়ি বাজেয়াপ্ত করার মতোও শাস্তিযোগ্য অপরাধ । 

এর আগে গত সপ্তাহে, আবুধাবির আল ধাফরা অঞ্চলের ট্রাফিক কর্তৃপক্ষ অভিযান হিসেবে এই ধরণের গাড়ি পার্কিং থেকে পরিষ্কার করার জন্যে গাড়ী গুলোতে স্টিকার নোটিশ লাগাতে দেখা যায়। আগামীতে দুবাই এবং শারজাহতে গাড়ী দীর্ঘদিন রাখার কারণে পরিত্যাক্ত গাড়ীতে ময়লা হলে এর জরিমানা আদায়ে কঠোর আইন হতে পারে। যে জরিমানাটা হতে পারে ৫০০ দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার টাকা। 

এই ধরণের পরিত্যক্ত ময়লা গাড়ি শনাক্ত হয়ে গেলে গাড়িতে একটি স্টিকার নোটিশ লাগানো হয়। এতে ১৫ দিনের মতো সময় দেয়া হয়। এরপর গাড়ির মালিক গাড়ি না সরালে আইন অনুযায়ী গাড়ী বাজেয়াপ্ত করা হলে তাদের সাথে যোগাযোগ করতে হবে, নতুবা গাড়ি নিলামেও তোলা হয়।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬