৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করলেন এই অভিনেতা

২৩ আগস্ট ২০২৩, ০৯:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
অভিনেতা আদিত্য রাজ কাপুর

অভিনেতা আদিত্য রাজ কাপুর © ফাইল ছবি

৬৭ বছর বয়সে ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অভিনেতা আদিত্য রাজ কাপুর। বলিউডের কিংবদন্তি শাম্মী কাপুর ও বালি দম্পতির পুত্র আদিত্য প্রমাণ করলেন পড়াশোনার ক্ষেত্রে বয়স কোনো বিষয় না। -খবর এনডিটিভির।

আদিত্য রায় কাপুর তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, স্নাতকের সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘দর্শন বিষয়ে অনার্স পাসের সার্টিফিকেট।’

বিষয়টি নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন আদিত্য রাজ কাপুর। এ আলপচারিতায় তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে ৫৯.৬৭ শতাংশ নাম্বার পেয়ে অনার্স পাস করেছি। অর্থাৎ দর্শন বিষয়ে অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েছি।’

পড়াশোনা করার সুযোগ থাকলেও পড়াশোনা করেননি আদিত্য। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমার পড়াশোনা করার সবরকম সুযোগ-সুবিধা ছিল। কিন্তু আমি তার সদ্বব্যবহার করিনি। বহু বছর পর নিজের ভুল বুঝতে পারি। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। যখন আমি অন্তরের শূন্যতা অনুভব করি এবং শিক্ষার প্রয়োজনীয়তা উপলদ্ধি করি। তারপর দর্শন নিয়ে পড়াশোনা শুরু করি।’

আদিত্য জানান, ৬১ বছর বয়সে পড়াশোনা শুরু করেন তিনি। তার এই মিশনের পেছনে বড় অবদান রেখেছে তার মেয়ে তুলসী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মেয়েই তাকে অনুপ্রাণিত করেছিলেন।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950