গ্রেপ্তার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প

২২ আগস্ট ২০২৩, ০৯:০৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের করা মামলায় ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করবেন। শুক্রবার (২৫ আগস্ট) এর মধ্যে ট্রাম্পকে আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া হয়েছিল। আর সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) তিনি আত্মসমর্পণ করবেন বলে বিবিসি’র প্রতিবেদনা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি আগামী বৃহস্পতিবার আটলান্টায় যাচ্ছি গ্রেপ্তার হতে।’

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ট্রাম্প ইতোমধ্যেই সেই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে আনিত এ  অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন ট্রাম্প। 

ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ জানুয়ারি। ওইদিন ট্রাম্প জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে নির্বাচনী ফলাফল প্রতিবর্তনের কথা বলেন। কিন্তু তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন ব্র্যাড। এ ঘটনার চারদিন পর ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে আক্রমণ করেন। ওইদিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল।

রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো ৩ অক্ট…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এআইকেন্দ্রিক ব্যবসায়িক রূপান্তর ও সাইবার নিরাপত্তা নিয়ে ৩ দ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির বাসচাপায় শিক্ষার্থীর বাবার মৃত্যুর ঘটনায় প্রশাসনের কমি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬