আজ বিশ্ব মশা দিবস

২০ আগস্ট ২০২৩, ০৮:৪৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
বিশ্ব মশা দিবস

বিশ্ব মশা দিবস © সংগৃহীত

১৮৯৭ সালের আজকের এই দিনে (২০ আগস্ট) মশাবাহিত রোগ ম্যালেরিয়া আবিষ্কার করেছিলেন ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস। পরবর্তী সময়ে এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

রোনাল্ড রসকে সম্মান জানাতে ১৯৩০ সালে দিবসটি পালনের সূচনা করেছিল যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন। তারপর থেকে প্রতিবছর এই দিনটিতে বিশ্ব মশা দিবস পালন হয়ে আসছে। একটি গবেষণায় উঠে এসেছে, প্রতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় চার লাখ ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী মশাবাহী ছয়টি রোগ রয়েছে। সেগুলো হলো— ডেঙ্গু জ্বর, এনকেফালাইটিস, জিকা ভাইরাস, পীতজ্বর, চিকনগুনিয়া ও ম্যালেরিয়া।

বিভিন্ন ভয়াবহ রোগের মধ্যে মশাবাহিত ম্যালেরিয়া ও ডেঙ্গু উল্লেখযোগ্য। তাই ম্যালেরিয়া ও ডেঙ্গু ইত্যাদি মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিশেষভাবে সচেতন করার জন্য বিশ্বজুড়ে ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালিত হয়। মশাবাহিত রোগ থেকে সাবধান হওয়ার জন্য এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এই দিনে সমগ্র বিশ্ব জুড়ে বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬