রাজস্থানের সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্রীর ছবি তুলে ছড়িয়েছেন নিরাপত্তারক্ষী

১৯ আগস্ট ২০২৩, ১২:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান

সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান © ফাইল ছবি

ভারতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানের। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। শুক্রবারের এ ঘটনায় অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রীর অভিযোগ, লুকিয়ে তাঁর ছবি তোলেন নিরাপত্তারক্ষী। তার পর সেই ছবি সকলকে পাঠানো হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানান তাঁরা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনন্দ ভালেরাও এক বিবৃতিতে বলেছেন, নিরপেক্ষভাবে তদন্ত চালানো হচ্ছে। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বন্দর সিন্দ্রি থানার স্টেশন হাউস অফিসার দলপত সিংহ। খবর: আনন্দবাজার।

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬