চাচাকে ছাড়াতে আইনজীবীকে নিজের পালিত মুরগি দিলেন ভাতিজা

১৮ আগস্ট ২০২৩, ০৫:৩০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
আদালত প্রাঙ্গণে আইনজীবীর সাথে লাহোরের বাসিন্দা মহসিন আব্বাসের পরিবারের সদস্যরা

আদালত প্রাঙ্গণে আইনজীবীর সাথে লাহোরের বাসিন্দা মহসিন আব্বাসের পরিবারের সদস্যরা © সংগৃহীত

উকিলের ফি দেওয়ার মতো নগদ অর্থ নেই। কিন্তু তা সত্ত্বেও চালাতে হবে আইনি লড়াই। সেজন্য এক আইনজীবীর দারস্থ হয়েছেন পাকিস্তানের লাহোরের বাসিন্দা মহসিন আব্বাসের পরিবারের সদস্যরা। আর নগদ অর্থ না থাকায় সেই আইনজীবীকে তারা ফি হিসেবে দিয়েছেন ঘরের পালা মুরগি।

পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন শুক্রবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, লাহোরের এন্টি-টেররিজম আদালতে এমন দৃশ্য দেখা গেছে। বর্তমানে মহসিন আব্বাস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি আছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার লাহোরেরও ওই আদালতে মহসিন আব্বাসের জামিন শুনানি ছিল। এতে একজন উকিল তার পক্ষে লড়েন। কিন্তু যেহেতু আব্বাসের পরিবারের কাছে কোনো অর্থ ছিল না, তাই তারা ফি হিসেবে ওই উকিলকে মুরগি দেন।

আর এ মুরগিটি লালন-পালন করেছেন আব্বাসের ছোটো এক ভাতিজা; তার নাম আয়য়ান। যখন উকিলের হাতে মুরগিটি তুলে দেওয়া হয় তখন সে কাঁদছিল। আব্বাসই তাকে লালনপালন করেন।

এদিকে ওই উকিল জানিয়েছেন, আব্বাসকে পাত্তোকি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিতে পুলিশ ২৫ হাজার রুপি ঘুষ দাবি করেছিল।

তিনি জানিয়েছেন, পুলিশের দাবি অনুযায়ী আব্বাসের পরিবার ২৫ হাজার রুপি ঘুষ দেয়ও। কিন্তু ছেড়ে দেওয়ার বদলে তারা তাকে লাহোর পুলিশের হাতে তুলে দেয়।

ওই আইনজীবীর দাবি, আব্বাস কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, এ ব্যাপারে তাদের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950