এক লটারিতে লাখপতি সৌদি প্রবাসী তারেক

১৪ আগস্ট ২০২৩, ০৪:৫৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
লটারি বিজয়ীরা

লটারি বিজয়ীরা © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আবু ধাবি বিগ টিকেট লটারিতে ১ লাখ দিরহাম বিজয়ী হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি টাকার হিসেবে  যা প্রায়  ২৯ লাখ ৯৫ হাজার টাকা। বিজয়ী প্রবাসী সেখানকার এক দোকান মালিক। 

৩৩ বছর বয়সী প্রবাসী মোহাম্মদ হাসান তারেক দেশটির শারজাহ শহরে বসবাস করছেন। আগস্টের প্রথম সাপ্তাহিক ড্রতে বিজয়ী হওয়ায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। শারজাহর একটি পেইন্টিং ও ডেকোরেশনের দোকানের মালিক তিনি। 

তারেক জানান, প্রায় সাত মাস আগে তিনি ও তার ১০ জন বন্ধু ফেসবুকে এক বাংলাদেশি বিজয়ীর ভিডিও দেখে নিজেদের ভাগ্য পরীক্ষার চেষ্টা শুরু করেছিলেন।

তিনি বলেন, আমি আমার গ্রুপের সদস্যদের সাথে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেব। আমার ব্যবসার প্রসারের জন্য নিজের অংশটুকু বিনিয়োগ করব। আমি বিগ টিকিটের আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তারা এতগুলো মানুষের জীবন পরিবর্তন ও তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন।

আরো পড়ুন: এবারও প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে বুয়েট

চলতি মাসে আবু ধাবি বিগ টিকিট কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে চারজন বিজয়ীকে এক লাখ দিরহাম করে দেবে। এদের মধ্যে দ্বিতীয় বিজয়ী কাতারের নাগরিক নাবিল বিনু। এবং অপর দুই বিজয়ী ভারতীয় ও কাতারি দুই প্রবাসী।

৩৯ বছর বয়সী নাবিল বিনু সিস্টেম ইঞ্জিনিয়ার ও দুই সন্তানের জনক কাতারে বসবাস করেন। তার ২০ বন্ধুর সাথে বিগ টিকিট কিনেছিলেন তিনি।

নাবিল বলেন, আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। স্কুল শুরু হওয়ার আগে এই অর্থ নিয়ে আমার পরিবারের সাথে ছুটি কাটাতে যাবো। সবাইকে আমি বলবো, কেউ হাল ছেড়ে দেবেন না। আমরা ৫ বছর পর আবু ধাবি বিগ টিকিট জিতেছি। গ্র্যান্ড পুরস্কার জয়ী না হওয়া পর্যন্ত আমরা হাল ছেড়ে দেব না।

 

ট্যাগ: সৌদি আরব
জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬