একসঙ্গে শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছে ১৭ জোড়া যমজ শিশু

১৪ আগস্ট ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
একসঙ্গে শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছে ১৭ জোড়া যমজ শিশু

একসঙ্গে শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছে ১৭ জোড়া যমজ শিশু © সংগৃহীত

চলতি বছর ১৭ জোড়া যমজ শিশু ভর্তি হয়েছে স্কটল্যান্ডের একটি প্রাথমিক স্কুলে। স্কটিশ কাউন্সিলের ইনভারক্লাইড এলাকার স্কুলটিতে আগামী সপ্তাহে এই শিশুদের ক্লাস শুরু হবে। স্কটল্যান্ডের ইনভারক্লাইড জেলাকে অনেকে ‘টুইনভারক্লাইড’ বলে থাকেন।

এ জেলায় এত বেশি যমজ শিশু জন্ম নেয়, যার কারণে জায়গাটির নামই বদলে গেছে। চলতি বছর ভর্তি হওয়া যমজ শিশুদের বেশির ভাগই স্কুল শুরুর আগে সম্প্রতি পোশাক মহড়ার জন্য গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুলে সমবেত হয়েছিল।

স্কুলটিতে ২০১৩ সালে প্রথম ১৯ জোড়া যমজ শিশু ভর্তি হয়। এরপর প্রতিবছর যমজ শিশু ভর্তির দিক দিয়ে স্কুলটিতে রেকর্ড হতে থাকে। এখন পর্যন্ত স্কুলটিতে ১৪৭ জোড়া যমজ শিশু ভর্তি হয়েছে। আর প্রতিবছর গড়ে ১৩ জোড়া যমজ শিশু ভর্তি হয় এই স্কুলে।  প্রতিবছর এখানে কয়েক জোড়া যমজ শিশু বিদ্যালয়ে ভর্তি হয়। এবার ইনভারক্লাইডে একসঙ্গে শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছে ১৭ জোড়া যমজ শিশু। আগামী শুক্রবার তারা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে।

চলতি বছর ভর্তি হওয়া ১৭ যমজ শিশুর সঙ্গে ইনভারক্লাইড কাউন্সিলের ডেপুটি প্রভোস্ট গ্রায়েম ব্রুকস

তাদের মধ্যে সর্বোচ্চ তিন জোড়া করে যমজ ভর্তি হয়েছে গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুল এবং আর্ডগোয়ান প্রাথমিক স্কুলে। প্রিপারেটরি-প্রথম শ্রেণিতে ভর্তির আগে ইউনিফর্ম রিহার্সালের জন্য সম্প্রতি সেন্ট প্যাট্রিক স্কুলে জড়ো হয়েছিল ১৫ জোড়া যমজ শিশু। সেটা ছিল দেখার মতো এক দৃশ্য।

ইনভারক্লাইড কাউন্সিলের ডেপুটি প্রভোস্ট গ্রায়েম ব্রুকস বলেন, ‘যমজ সন্তানদের প্রাইমারিতে স্বাগত জানানোর জন্য ইনভারক্লাইড বা টুইনভারক্লাইডে এটি একটি বার্ষিক ঐতিহ্য হয়ে উঠেছে। আগামী সপ্তাহে নতুন ক্লাস শুরু করার জন্য আমরা প্রস্তুত। শিক্ষার্থীদের ইউনিফর্মে দ্যুতি ছড়াতে দেখার চেয়ে ভালো দৃশ্য আর হতে পারে! এটি অভিভাবকদের জন্যও আনন্দের।’

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬