মাথায় হেলমেট পরে অফিস করেন সরকারি কর্মচারীরা!

১১ আগস্ট ২০২৩, ০৭:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© সংগৃহীত

সাধারণত আমরা মটরসাইকেল চালক এবং বিভিন্ন ধরণের খেলায় খেলোয়াড়দের হেলমেট পড়তে দেখি। তবে ইদানিং দু'পক্ষের মারামারিতেও হেলমেটের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। আপনি কি কখনো শুনেছেন কোনো অফিসের কর্মকর্তা-কর্মচারীরা হেলমেট পরে অফিস করছে? এমনি এক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গনায়।

অফিসের ছাদ ভেঙে পড়ে গুরুতর চোট আঘাত পেতে পারেন এই আশঙ্কায় মাথায় হেলমেট পরে কাজ করছেন তেলেঙ্গানার সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। রাজ্যের জাগতিয়াল জেলার বীরপুরে মণ্ডল পরিষদ উন্নয়নের অফিসে দেখা গেছে এমন চিত্র। 

কর্মচারীদের অভিযোগ, একটি ভাঙা বাড়িতে তাদের অফিস স্থানান্তর করা হয়েছে। ছাদের পলেস্তারা এর আগে কয়েকজন জখম হয়। সেই থেকে সাবধানতার অবলম্বনে মাথায় হেলমেট পরতে শুরু করেছেন ওই অফিসের কর্মীরা। 

তারা আরও অভিযোগ করেন, কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন একটা বাড়িতে সরকারি অফিস চালু করা হয়েছে। কিছুদিন আগে এক কর্মচারীর টেবিলে ছাদের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পান তিনি।

ট্যাগ: ভারত
ফেসবুকে ‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে বহিষ্কার জাতীয় ছাত্রশক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে আগ্র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আত্নহত্যাকে হত্যা সাজিয়ে মামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মরণোত্তর ‘ইব্রাহিম স্বর্ণপদক’ পেলেন বুয়েটের সাবেক ভিসি অধ্য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬