রাজস্থানে কূপে ছাত্রীর মরদেহ, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

১১ আগস্ট ২০২৩, ১২:৪২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ভারতের রাজস্থানে কুয়ো থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলশিক্ষক কর্তৃক ধর্ষিত হয়ে খুন হয়েছেন বলে অভিযােগ ছাত্রীর পরিবারের। স্থানীয়রাও সরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ওই ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন। রাজস্থান পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। 
 
আনন্দবাজারের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার একটি কুয়ো থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। এর আগে গত ৮ আগস্ট থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। 

এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক রামরতন মিনার বিরুদ্ধে স্থানীয় বোনলি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ যৌন হয়রানির অভিযোগ, জাবি শিক্ষক জনির বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটি গঠন 

এই খবর প্রকাশ্যে আসলে ছাত্রীর দেহ সংশ্লিষ্ট স্কুলের মাঠে নিয়ে স্থানীয়রা বিক্ষোভ করেন। এসময় তার ক্ষতিপূরণ এবং শীর্ষ পুলিশ পদাধিকারীর নেতৃত্বে তদন্তসহ সব স্কুল শিক্ষককে বরখাস্তের দাবি ওঠে। বিক্ষোভের কারণে পুলিশ বৃহস্পতিবার দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে পারেনি। 

অভিযুক্ত স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

এই ঘটনাকে ঘিরে  ভোটমুখী রাজস্থানে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। কংগ্রেস শাসনে রাজ্যের মেয়েরা সুরক্ষিত নয় বলে বিজেপি সে রাজ্যের অশোক গহলৌত সরকারকে আক্রমণ করেছে। এদিকে পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে কংগ্রেস। 

কিছু দিন আগেও রাজস্থানের ভিলাওয়াড়ায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। অভিযুক্তেরা গ্রেফতার হওয়ার পরেও রাজ্য রাজনীতি তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে। রাজস্থানে নারী নির্যাতন নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কথা বলেছেন। 

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence