ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা 

১০ আগস্ট ২০২৩, ০৮:৫৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
ফের্নান্দো ভিয়াভিসেনসিও

ফের্নান্দো ভিয়াভিসেনসিও © সংগৃহীত

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বচনী প্রচারণায় অংশ নিতে রাস্তায় নামেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিও। সমর্থকদের নিয়ে মিছিল নিয়ে শোডাউন দিচ্ছিলেন তিনি। এসময় দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) দেশটির রাজধানী কুইটোতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট গুইলার্মো ল্যাসো হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজধানীর ক্যালেগিও অ্যান্ডারসন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে। এসময় সঙ্গে থাকা তার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভিয়াভিসেনসিওর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এ টুইটে ইকুয়েডর প্রেসিডেন্ট ল্যাসো লিখেছেন, ‘তাঁর যে স্মৃতি এবং তাঁর যে সংগ্রাম তা স্মরণীয় করে রাখতেই আমি নিশ্চয়তা দিচ্ছি যে, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘সংঘবদ্ধ অপরাধ অনেক বেড়ে গেছে কিন্তু আইন তাঁর সমস্ত শক্তি নিয়ে তাদের পেছনে লেগেছে।’
 
প্রসঙ্গত, ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। এই নির্বাচনে মোট ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন তবে ভিয়াভিসেনসিওর হত্যাকাণ্ডের পর এখন মোট প্রার্থী রইলেন ৭ জন।
মরণোত্তর ‘ইব্রাহিম স্বর্ণপদক’ পেলেন বুয়েটের সাবেক ভিসি অধ্য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬