ইতালিতে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

০৯ আগস্ট ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
নৌকা ডুবি

নৌকা ডুবি © ফাইল ফটো

ইতালির লামপেদোসা দ্বীপে একটি নৌকা ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছেন।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই নৌকায় থাকা ৪ জন। তারা জানান, নৌকাটি প্রায় ৭মি (২০ ফুট) লম্বা ছিল। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু তীব্র ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। মাত্র ১৫ জন জীবনরক্ষাকারী সরঞ্জাম পরেছিলেন। ওই নৌকায় ৩ শিশু ছিলও। তার নৌকাডুবির ঘটনায় মারা গেছে।

তারা আরও বলেন, একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে এবং ইতালীয় উপকূলরক্ষী জাহাজে তুলে দেয়।

তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে অবৈধ প্রবেশে এই পথটি গুরুত্বপূর্ণ হয়েছে উঠেছে অভিবাসন প্রত্যাশীদের কাছে। গত কয়েক দিনে লামপেদোসা থেকে ২ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ।

এ বছর উত্তর আফ্রিকা থেকে অবৈধ উপায়ে সাগর পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ১ হাজার ৮০০ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। অবৈধভাবে ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করার পরও থামছে না এই যাত্রা। এতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। সূত্র: বিবিসি

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬