মরক্কোয় মিনিবাস উল্টে নিহত ২৪

০৬ আগস্ট ২০২৩, ০৯:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
দুর্ঘটনার কবে পড়া বাস

দুর্ঘটনার কবে পড়া বাস © সংগৃহীত

মরক্কোয় মিনিবাস উল্টে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রোববার দেশটির আজিলাল প্রদেশে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের সাপ্তাহিক বাজারে আসা যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে যায়। এতে ২৪ জন নিহত হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। সম্প্রতি মরক্কোর গ্রামীণ শহর ব্রাচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মৃত্যু হয়।

দেশটির অধিকাংশ দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ এবং মিনিবাস ব্যবহার করে থাকেন।

গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁক নিতে গিয়ে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

ন্যাশনাল রোড সেফটি এজেন্সি অনুসারে, মরক্কোতে প্রতিবছর গড়ে ৩৫০০ সড়ক মৃত্যু এবং ১২ হাজার জন আহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে ১০ জন দুর্ঘটনায় মারা যায়। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩২০০।

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬