মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

০৬ আগস্ট ২০২৩, ১১:৫০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
মালয়েশিয়ায় আটক বিদেশি নাগরিক

মালয়েশিয়ায় আটক বিদেশি নাগরিক © সংগৃহীত

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে কর্তৃপক্ষ, যাদের মধ্যে ২৫২ জন বাংলাদেশিও রয়েছে। গতকাল (৫ আগস্ট) তাদের আট করা হয় বলে দেশটির গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে'র প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাদরিন মহসিনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানান, দুই সপ্তাহব্যাপী তদন্ত ও নজরদারির পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। রাত ১-৪টা পর্যন্ত ৬০ জন কর্মী অভিযানটি পরিচালনা করে। এ সময় বৈধ পরিচয়পত্র না থাকা, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান ইত্যাদি কারণে  ৪২৫ জন অভিবাসীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২৫২ জন বাংলাদেশের, ১০৮ জন মিয়ানমারের, ২ জন ফিলিপাইনের, ৩০ জন ইন্দোনেশিয়ার, ৬ জন কম্বোডিয়ার, ২০ জন নেপালের এবং ৭ জন পাকিস্তানের নাগরিক; এদের সবার বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬