ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

০৫ আগস্ট ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এছাড়া তাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। 

শনিবার (৫ আগস্ট) এই মামলার রায় দেয়া হয়।

রয়টার্স বার্তা সংস্থাকে ইমরান খানের আইনজীবী ইনতাযার হুসেইন জানিয়েছেন, লাহোরের বাসভবন থেকে ইমরান খানকে এর মধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রেফতারের পর মি. খানকে লাহোর থেকে ইসলামাবাদ নিয়ে যাওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

তোশাখানা মামলায় অভিযোগ করা হয়েছিল যে, রাষ্ট্রীয় পদে থাকার সময় পাওয়া উপহার বিক্রি করে তিনি যে লাভ করেছেন, সেই বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। বর্তমান ক্ষমতাসীনদলের আইনপ্রণেতারা গতবছর এই অভিযোগ তুলেছিলেন। যদিও মি. খান বরাবরই এসব অভিযোগ করে আসছেন।

চলতি বছরের ১০ মে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির অভিযোগের মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। গত বছর রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে।

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬