রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে থাকবে না কোনো আয়োজন

০৫ আগস্ট ২০২৩, ১১:৩১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
রানি দ্বিতীয় এলিজাবেথ

রানি দ্বিতীয় এলিজাবেথ © ফাইল ছবি

আগামী ৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী। প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ওই দিন ঘরোয়াভাবেও কোনো জমায়েত হবে না। শুক্রবার (৪ আগস্ট) ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, রাজা তৃতীয় চার্লস অত্যন্ত নিভৃতে তার মায়ের মৃত্যুবার্ষীকীর দিনটি কাটাবেন।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সী রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে হাজার হাজার মানুষ কেন্দ্রীয় লন্ডনের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুর পর রাজা হন ৭৪ বছর বয়সী চার্লস।

তবে বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেছেন, রানির প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন থাকবে না। রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা নীরবে এবং একান্তে দিনটি কাটাবেন।

চার্লস এ ক্ষেত্রে তার মায়েরই পদাঙ্ক অনুসরণ করছেন। রানি তৃতীয় এলিজাবেথও তার বাবার মৃত্যুবার্ষিকী নীরবে পালন করতেন।

সূত্র: রয়টার্স

‘সর্প হয়ে দংশন শেষে ওঝা হয়ে ঝাড়বেন’— এই নাটক আর দেখতে চাই ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে নতুন ভিসি নিয়োগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬