বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত

০৪ আগস্ট ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী © সংগৃহীত

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা তুমুল বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের পর এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে কথ বলল প্রতিবেশি দেশ ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে। তারাই সবকিছু নির্ধারণ করবেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পরিকল্পনামাফিক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছে ভারত। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পুরো বিশ্ব এতে মন্তব্য করতে পারে, কিন্তু ভারত ভারতের মতোই। বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আমি মনে করি, সেখানে অনেক ধরনের কার্যক্রম চলছে। লোকজন সম্ভবত সেগুলোর সম্পর্কে মন্তব্যও করছে।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে নতুন ভিসি নিয়োগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬