ওমানে বাংলাদেশের সংসদ সদস্য আটক, পরে মুচলেকায় ছাড়া

০২ আগস্ট ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
খাদিজাতুল আনোয়ার (সনি

খাদিজাতুল আনোয়ার (সনি © ফাইল ছবি

ওমানে রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (চট্টগ্রাম) খাদিজাতুল আনোয়ার (সনি)। মঙ্গলবার রাতে ওমানের রাজধানী মাস্কাটের হাফফা হাউস হোটেলে ওই সভায় তিনি যোগ দিয়েছিলেন। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকা ও মাস্কাটের একাধিক কূটনৈতিক সূত্র বুধবার দেশের গণমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার তিনি ওমানে পৌঁছান।

নাম না প্রকাশ করার শর্তে এক কূটনীতিক বলেন, এমপি খাদিজাতুল আনোয়ার সনির সফরটি ব্যক্তিগত। কিন্তু শ’খানেক নেতাকর্মী নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন। ওমানে অনুমতি ছাড়া এমন কর্মসূচি নিষেধ। তাই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁকে আটক করে। পর দিন সকাল সাড়ে ১০টার দিকে মুচলেকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যদের এখনও ছাড়া হয়নি।

ওমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আটক ও ছাড়িয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি না। কোনো এমপি ব্যক্তিবিশেষ যদি যান, ওটা ব্যক্তিগত উদ্যোগে, সরকারিভাবে কাউকে পাঠাইনি। এটা তো আপনার কাছ থেকে শুনলাম। এগুলো আমরা জানি না। উই ডোন্ট নো।’

উল্লেখ্য, খাদিজাতুল আনোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। ২০ ফেব্রুয়ারি ২০১৯ তিনি শপথ নিয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের মেয়ে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950