হারের পর নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প

০২ আগস্ট ২০২৩, ১০:৩০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হার মেনে নিতে পারেননি তিনি। তাই ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন এই সাবেক প্রেসিডেন্ট। এই অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। গত চার মাসে সব মিলিয়ে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে।
 
তদন্তে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। তিনি গতকাল মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলাটি আমেরিকার গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত ছিল। 
তিনি জানান, ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে। যার মধ্যে চারজন হলেন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং অপরজন একজন রাজনৈতিক পরামর্শক।

অভিযোগপত্রে বলা হয়, অসাধু উপায়ে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন ট্রাম্প। এ ছাড়া অভিযোগপত্রে কয়েকজন সরকারি কর্মকর্তা ও ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইনের কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। তারা সাবেক প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে, তিনি নির্বাচনে হেরে গেছেন এবং ভোটে কোনো ধরনের কারচুপি হয়নি।

এতে আরো বলা হয়েছে, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দ্বারা জো বাইডেনকে প্রেসিডেন্টে হিসেবে কংগ্রেসের স্বীকৃতি আটকাতে ব্যর্থ হন ট্রাম্প। তা সত্ত্বেও দাঙ্গার মাধ্যমে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন।

সূত্র : বিবিসি

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950