নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, নিজেকেই জুতা মারলেন কাউন্সিলর

০১ আগস্ট ২০২৩, ০২:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
নিজেকে জুতা মারছেন কাউন্সিলর রামারাজু

নিজেকে জুতা মারছেন কাউন্সিলর রামারাজু © সংগৃহীত

নির্বাচনের আগে জনগনকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সে হতাশায় নিজেকেই জুতাপেটা করলেন এক কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। মুলাপার্থী রামারাজু ভারতের অন্ধ্র প্রদেশের আনাকাপল্লী জেলার নারসিমপত্তনম পৌরসভার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর।

সোমবার (৩১ জুলাই) এক বৈঠকে এ ঘটনা ঘটে। এদিকে জুতা মারার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।পৌর কর্তৃপক্ষের সভায় হতাশা প্রকাশ করতে গিয়ে এই কাণ্ড তিনি ঘটান।

তার অভিযোগ, নিজের ওয়ার্ডের লোকজনকে ভোটের আগে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার কোনো কিছুই পূরণ করতে পারেননি। আর না পারার কারণ পৌর কর্তৃপক্ষের অসহযোগিতা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে রামারাজু বলেন, ‘কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর ৩১ মাস কেটে গেছে। কিন্তু আমি নালা, বিদ্যুৎ, নিকাশি, রাস্তাসহ পৌর পরিষেবা দিতে ব্যর্থ হয়েছি। ’

তাই নিজের হতাশার কথা জানাতে রামারাজু বেছে নিয়েছিলেন পৌর কর্তৃপক্ষের সভাকে। সেখানে তিনি নিজেকে জুতা মারেন। যে ভিডিও ভাইরাল হয়েছে সর্বত্র। তার দাবি, যে পরিস্থিতি, তাতে পৌর সভায় মরে যাওয়া ভালো ছিল।

ট্যাগ: ভারত
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে বহিষ্কার জাতীয় ছাত্রশক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে আগ্র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬