কারাগার থেকে নিজ বাসায় বন্দী অং সান সুচি, সকল অপরাধ ক্ষমা

০১ আগস্ট ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
অং সান সুচি

অং সান সুচি © ফাইল ছবি

মিয়ানমারের সাবেক নেতা অং সান সুচিতে ক্ষমা সকল অপরাধ থেকে মুক্তি দিয়েছে দেশটি জান্তা সরকার। তবে জীবনের বাকী সময় তাঁকে বাসভবনে থাকতে হবে। অসংখ্য অপরাধের মধ্যে ৫ অপরাধে তাকে ৩৩ বছরের সাজা দিয়েছিল সামরিক সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, নোবেল জয়ী অং সান সুচিকে গত সপ্তাহে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি তার বাসভবনে রয়েছেন। 

২০২১ সালে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সুচিকে গ্রেপ্তার করে জান্তা সরকার। তার বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতি করে নির্বাচনে জয়ী হওয়া এবং দুর্নীতিসহ বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুচি।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১ আগস্ট)  দেশটির রেডিও এবং টেলিভিশনে সুচির মুক্তির খবর প্রচার করা হয়েছে। কিন্তু ভিন্ন এক সূত্র জানায়, তাকে আটক রাখা হবে। তার বাসভনেই তিনি আটক থাকবেন। নিরাপত্তার জন্য সূত্রের পরিচয় গোপন রাখা হয়েছে। 

মিয়ানমারের স্বাধীনতাকামী নেতার মেয়ে সুচি। এর আগে ১৯৮৯ সালে সেনাবাহিনীর আইনের বিরুদ্ধে গণবিক্ষোভ করে গ্রেপ্তার হন সুচি। 

মিয়ানমারে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ায় ১৯৯১ সালে অং সান সুচি নোবেল পুরস্কার পান। ২০১০ সালে সুচিত পুরোপুরি মুক্তি দেয় জান্তা সরকার। এরপর ২০১৫ সালে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে জয় পায় সুচির দল। কিন্তু কয়েক বছর সরকার প্রধানের দায়িত্ব পালনের পর ২০২১ সালে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে দেশটির সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে তাকে আবার গ্রেপ্তার করে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950