ভারতে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহত

০১ আগস্ট ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ঘটনাস্থলে আটকে পড়া শ্রমিকদের  উদ্ধার করছে ফায়ার সার্ভিস

ঘটনাস্থলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস © সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের নির্মনাধীন একটি সড়কে ক্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। শাহাপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 
ভারতের বার্তসংস্থা এএনআই’র বরাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার (১ আগস্ট) ভোরে সমৃদ্ধ এক্সপ্রেসওয়ে নির্মানের সময় এ দুর্ঘটনা ঘটে। ক্রেনটি একদল শ্রমিক পরিচালনা করছিল। এ সময় হঠাৎ করেই ক্রেনটি ভেঙে পড়ে। এতে ১৬ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তিনজন গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে নির্মাণাধীন স্থলে ৫ জন আটকা পড়েছে। রেল সেতু নির্মাণ করছিল ওই শ্রমিক দল। এ সময় একটি গার্ডার ওঠাতে গিয়ে ক্রেনটি ভেঙে পড়লে এ ঘটনা ঘটে।

শাহপুর পুলিশ জানায়, মঙ্গলবার সকালেই এ ঘটনা ঘটে। ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য উদ্ধারকর্মীরা।

মুম্বাই এবং নাগপুরের মধ্যে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এর দীর্ঘ্য ৭০১ কিলোমিটার। এটি নির্মাণ হলে বড় দুটি শহরকে যুক্ত করবে।

মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট করপোরেশন জানায়, এই এক্সপ্রেসওয়েটি প্রথমে নাগপুর থেকে শিরডি পর্যন্ত নির্মাণ করা হবে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কাজের উদ্বোধন করেন।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬