ভাইরাল অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও, আত্মঘাতী কলেজপড়ুয়া যুগল

৩১ জুলাই ২০২৩, ০৫:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। পরে জানাজানি হতেই আত্মঘাতী কলেজপড়ুয়া এক যুগল। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের দাভানাগের। মৃত দু’জনেই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাস কয়েক আগে ওই তরুণ এবং তরুণী কলেজের বারান্দায় বসেছিলেন। সেই সময়ই কেউ বা কারা যুগলের অজান্তেই তাদের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। প্রায় সাড়ে তিন মিনিটের সেই ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

পুলিশ সূত্রে খবর, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই ওই তরুণী আত্মহত্যা করেন। সেই খবর পেয়ে আত্মঘাতী হন ওই তরুণও। এর পরেই ওই যুগলের পরিবার থানায় গিয়ে আলাদা আলাদা অভিযোগ দায়ের করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন নিহতদের পরিবারের সদস্যেরা।

নিহতদের পরিচয় গোপন রেখে দাভানাগেরের এসপি কে অরুণ জানান, অভিযুক্তদের খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, নিছক মজা বা ‘প্র্যাঙ্ক’ করার উদ্দেশে এই ভিডিও ভাইরাল করা হয়েছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

অন্য দিকে, বেশ কয়েক জন অভিভাবক দুই পড়ুয়ার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন অভিভাবক কলেজের সামনে বিক্ষোভও দেখিয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘সর্প হয়ে দংশন শেষে ওঝা হয়ে ঝাড়বেন’— এই নাটক আর দেখতে চাই ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬