নিয়োগে কারচুপি: পশ্চিমবঙ্গের ৯০৭ শিক্ষকের তালিকা প্রকাশ

২৭ জুলাই ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

আদালতের নির্দেশ অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হিসেবে কর্মরত ৯০৭ জনের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই শিক্ষকদের চাকরির পরীক্ষার উত্তরপত্রে কারচুপির অভিযোগ উঠেছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি এই শিক্ষকদের উত্তরপত্রও প্রকাশ করতে বলেছিলেন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট উত্তরপত্র প্রকাশের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তারপর বুধবার কমিশনের তরফে ৯০৭ জনের নাম এবং রোল নম্বর প্রকাশ করা হয়।

ববিতা সরকারের করা একটি মামলায় গত ৭ জুলাই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ খ্রিষ্টাব্দে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫ হাজার ৫০০ জনকে চাকরি দেয়া হয়েছিলো, তারাসহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) প্রকাশ করতে হবে কমিশনকে। উত্তরপত্রের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নামসহ ৯০৭ জনের তালিকাও প্রকাশ করতে হবে, যাদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিলো সিবিআই।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখে। এরপর এসএসসি এবং চাকরিপ্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে এই ৯০৭ শিক্ষকের উত্তরপত্র দেখতে চায় শীর্ষ আদালত। তবে তা প্রকাশের বিষয়ে এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়া হয়েছে। এক সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে।

সূত্র : আনন্দ বাজার

সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন, ২ দিন ধরে অ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচিংয়ে ক্লাসের সময় শুধু ভাবতাম, চারপাশে কত স্মার্ট-ট্যাল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিটিএসের টানে বাড়ি ছাড়তে চেয়েছিল, পুলিশের হাতে যেভাবে উদ্ধার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬